# মিল অমিল – আওয়ামী লীগ বনাম জাতীয়তাবাদী দল

Author: জিসান শা ইকরাম
Published: 2013-03-31
Category: একান্ত অনুভূতি, বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%85%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97-%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%9c-2/

![](http://banglamail24.com/images/news_images/2013/02/20/image_24286.jpg ".")

আমার চোখে আওয়ামী লীগ বনাম জাতীয়তাবাদী দল

**মিল**  
১/ দলের আমলে ঠিকাদারি কাজ নিতাম ১০ পারসেন্ট দিয়ে , এখন নেই শতকরা ১০ টাকা দিয়ে ।  
২/ অফিস আদালতে ঘুষও দেই দুই আমলে সমান পরিমাণ। তবে লীগের প্রথম ২ বছর কিছুটা কম লেগেছে । ইনকাম ট্যাক্স অফিসে প্রথম দুই বছর ঘুষ চায়নি কেউ।  
৩/ ঢাকার সিএনজি স্ট্যান্ড গুলোতে আগেও ৫-১০ টাকা নিত , এখনো নেয়। ট্যাক্সি/ সিএনজি চালকদের ভাব সেই আগের মতই ।  
৪/ ফুটপাতে আগেও দোকান ছিল , এখনো আছে । প্রতি দোকান থেকে রোজ টাকা তোলার পরিমাণ এবং পদ্ধতি এক।  
৫/ দুই আমলেই ক্ষমতাবানরা অন্যের কেন্দ্রীয় অফিস পুলিশ দিয়ে অবরুদ্ধ করে রাখে ।  
৬/ দুই আমলেই মহিলা কর্মীরা মিছিলের সামনে থাকেন। পুলিশ পিটাইয়া রক্ত বেড় করে কেন্দ্রীয় নেতাদের।  
৬/ মুখে গণতন্ত্রের কথা বললেও দল/লীগ চলে একনায়ক ভাবধারায় ।  
৭/ লীগ/দলের নেত্রী শাড়ী পড়েন।  
৮/ দুই আমলেই আমার ছেলেদের মা আমাকে একই রকম ভালোবাসে 🙂

**অমিল**   
১/ লীগের মাঝে আশ্রয় নেয়া রাজাকারদের মুখ দিয়েও লীগ বলাতে পেরেছে ‘ যুদ্ধাপরাধীদের বিচার চাই ‘ । দলের মাঝের রাজাকাররা দলকে দিয়ে বিচারের বিরুদ্ধে এবং রাজাকারদের মুক্তির জন্য আন্দোলন করাতে পেরেছে।  
২/ লীগের সমর্থকরা মাঝে মাঝে লীগের সিদ্ধান্তের বিরোধিতা করেন ( জোড়া আবুলের কর্মকান্ড , ক্রিকেট দলের পাকিস্থান সফর , লোটা কম্বল উপাধী , বিএসেফ এর নির্যাতন , ভারতীয় পণ্য বর্জন , টিপাই মুখি বাধ , সুরঞ্জিত সেন – আপাতত এই কটা মনে আছে )  
দলের সমর্থকরা হাইকমান্ডের কোনো কিছুর বিরোধিতা করেন না।  
৩/ প্রচার সেল লীগের খুব দুর্বল , দলের শক্তিশালী ।  
৪/ দুর্নীতির অভিযোগে দুএকজন মন্ত্রী পদত্যাগ করেন লীগের , দলে কেউ করেছেন বলে আমি মনে করতে পারছি না।  
৫/ লীগের মাঝে এমন দু একজন নেতা আছেন যারা মন্ত্রিত্বের অফার প্রত্যাখ্যান করতে পারেন। দলের মধ্যে মনে হয় তেমন কেউ নেই।  
৬/ লীগের নেত্রীর শীত বেশী , দলের নেত্রীর গরম বেশী । ( শাড়ীতে প্রমান )

আপাতত এই । সম্ভাবনা আছে – দুতরফের গালি খাবার । ব্যাপারনা –  
আমি যেভাবে দেখেছি , তাই লিখেছি।
