# মিলে, অমিলে

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2022-08-24T05:57:00+00:00
- Updated: 2022-08-24T05:57:00+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87/

---

 

বিশ্ব জুড়ে হাওয়া বইছে

নিয়মিত পৃথকিকরণ

শুকনো পাতা ঝরে পড়ে

নতুন পাতায় প্রকৃতি বরণ ।

 

এ হাওয়া জড়িয়ে গা বাসালাম

আমিও আজ  বেশ

নিজের কাছে নিজেই হলাম

প্রায় নিরুদ্দেশ  ।

 

খুঁজে না কেউ,  বুঝে না কেউ

ঝরা পাতার কান্না

এই আছি,  এই নেই  জীবনের

খতিয়ান টা টান না  ।

 

মিলে,  অমিলে ভুলে ভরা

হিসাবের জের

অভিপ্রায় থেকে যায়,শুধরাবার

আসি যদি ফের  ।।

 

রচনা কাল ঃ ২৪/০৮/২০২২

ঢাকা

---

Comments: 5 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87/#comments
