# মিলন

- Author: [জাহাঙ্গীর আলম অপূর্ব](https://sonelablog.com/author/j/)
- Published: 2021-01-10T04:26:37+00:00
- Updated: 2021-01-10T10:02:23+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%a8/

---

আবার যে দিন দেখা হবে তোমার সাথে

কোনো জ্যোৎস্না শোভিত রাতের গভীরে  
অথবা ভোরের দোয়েলের মিষ্টি গানে  
হয়তো বা কৃতজ্ঞতা প্রকাশের সময়  
যখন তুমি উড়বে বুনো শালিকের দলের সাথে  
আমি উড়ব তোমার মিলন পাওয়ার আশায়  
তোমার স্পর্শ পাওয়ার জন্য গুনবো প্রতীক্ষার প্রহর  
গোলাপ ফুলের সৌরভে মুখরিত হব কখনো দুজন  
না হয় কোনো মিছিলে অংশ নেবার সময়  
তোমার মিলন পাওয়ার জন্য আমার দীর্ঘ প্রতীক্ষা।

কোন দোষে ছেড়ে গেলে আমায়  
জানি তোমার কাছে কোনো জবাব নেই  
কারণ তুমি তো ধ্বংস করতে জানো  
জানোনা করতে বিনির্মাণ  
তোমার স্পর্শ আমায় প্রাণের স্পন্দনে স্পন্দিত হয়  
তোমার স্পর্শে আমি নতুনত্ব খুঁজে পায়  
তাই তুমি আমার সাথে মিলন করতে চাওনা  
আমি তোমার মিলন পাওয়ার আশায় দীর্ঘ প্রতীক্ষা।

রচনাকালঃ  
১৩/১২/২০২০

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%a8/#comments
