# মিথ্যে আলো

- Author: [মানিক পাগলা](https://sonelablog.com/author/manik-pagla/)
- Published: 2014-03-28T20:32:04+00:00
- Updated: 2014-03-28T20:32:04+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- Tags: মানিক পাগলার কবিতা
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b/

---

একদিন-  
অনন্ত নক্ষত্র আকাশ  
আর সূর্য সীমানা পেরিয়ে  
শৃংখলার শিকল ভেঙ্গে  
আরো কাছে এসেছিলাম।

ভরা পূর্ণিমায়-  
আকাশ ভরা মিথ্যে আলোর  
রূপালী আভায়  
একটু সুসময় চেয়েছিলাম।

আমার ভাল থাকার  
পুরোটা প্রহর জুড়ে  
একটু সুসময় চেয়েছিলাম  
তোমায় মিথ্যে বলে।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b/#comments
