# মিথ্যা যখন স্বাধীন!

- Author: [বোরহানুল ইসলাম লিটন](https://sonelablog.com/author/borhan081975/)
- Published: 2022-02-11T02:45:16+00:00
- Updated: 2022-02-11T02:45:16+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%af%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8/

---

যার মাঝে রোজ মিথ্যা জেগে কর্মে রাখে লয়,  
তার কাছে কি সত্য ঘুরে খুঁজতে ক্ষণিক জয়?  
থাকলে বরং আস্থা যেচে  
ওরাও ভাবে মান দি’ বেচে  
আর তা শুনেই মিথ্যা বলে ‘আমিই কালের হয়!’  
তখন কি তার সঙ্গী-সাথী আর করে কেউ ভয়?

ভাবছো শুনে ’মিথ্যা সে নয় চিরস্থায়ী বীর?’  
কও তো তবে একটুখানি বুদ্ধি রেখে স্থির!  
জমিন ভেবে শ্রমীর বাছা  
বাছলো না যে যা আগাছা  
ফসল কি তার বাঁচতে পারে উচ্চ করে শির?  
যতোই সুখে হোক সে’ মৌসুম সহন ধারার নীড়!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%af%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8/#comments
