# মিথ্যা নয়

- Author: [দেবজ্যোতি কাজল](https://sonelablog.com/author/debajyotikajal/)
- Published: 2020-01-18T17:25:26+00:00
- Updated: 2020-01-18T17:33:26+00:00
- Category: [সাহিত্য](https://sonelablog.com/category/literacy/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%a8%e0%a7%9f/

---

ভালবাসা একটি নদীর মত  
এর প্রবাহ অশেষ আঁকা-বাঁকা  
ভালবাসা  একে অপর কে  
উত্তর দিতে দেখায় স্বপ্ন অনুপল ।

ভালবাসা স্থির-দূরত্ব গাছের মত,  
বিচ্ছেদেও এর দূরত্ব বাড়ায় না  
ভালবাসা একে অপর কে  
মৃত্যুহীন অলংঙ্কার পরিয়ে দেয় ।

ভালবাসা একটি স্বপ্ন দৃশ্যের মত  
স্বপ্নচূড়ায় ঝরে-পরা উৎস নদী,  
সাঁতার কাটা সমুদ্রময়ী স্মৃতি ;  
ভালবাসা একে অপর কে খোঁজে  
পথভ্রষ্ট দরজা বন্ধ পথের মাঝে ।

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%a8%e0%a7%9f/#comments
