# মিথুনের জন্য

- Author: [স্বপ্ন](https://sonelablog.com/author/sumon3g/)
- Published: 2013-10-14T16:05:16+00:00
- Updated: 2013-10-14T16:07:24+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- Tags: এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে আজ স্বর্গ এসেছে নামি
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a5%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af/

---

মিথুন প্রতিটি দিন এখন আমার কাছে স্বপ্নের মত সুন্দর  
আমার বাগানে এখন প্রতিদিন ফোটে বেলি , কামিনি , চম্পা  
ফুলের সাথে নিত্য বসবাস আমার  
সৌরভে বুদ হয়ে থাকি সারাক্ষন  
সবই তোমার জন্য মিথুন ।

দিনের ক্লান্তি গ্লানি ভুলে যাই তোমার কথা মনে হলে  
স্বপ্ন বাস্তব হয়ে দেখি সারাক্ষন আমারই সাথে ।

পরিচয়ের শুরুটাতো বলে দিয়েছই তুমি। কি করো এখন তুমি ? আমারই মত অনুভব করো আমাকে ?  
প্রথম চিঠি আজ তোমাকে লেখা। লিখতে বসে ভেবেছি , কত কিছুই না লিখবো আজ। পারছিনা কেন মিথুন ?

আমাকে বুঝাই আজ একটি গান দিয়ে। তোমাকে তো বলাই হয়নি গান আমার কত প্রিয়।

*এমন স্বপ্ন কখনো দেখিনি আমি*  
*মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি*  
*এমন স্বপ্ন কখনো দেখিনি আমি*  
*মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি ।*

*অস্ত সূর্য আকাশে একেছে ছবি*  
*কোন প্রেরনায় মন হয়ে গেছে কবি*  
*অস্ত সূর্য আকাশে একেছে ছবি*  
*কোন প্রেরনায় মন হয়ে গেছে কবি*  
*মুগ্ধ দুচোখ স্তব্দ হৃদয় , সময়য়ও তো গেছে থামি*  
*এমন স্বপ্ন কখনো দেখিনি আমি*  
*মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি ।*

*তাজমহলের শুভ্র পাষাণে দুফোটা অশ্রু কার*  
*একটি যেনগো শ্বেত কমল পাপড়ি মিলেছে তার*  
*তাজমহলের শুভ্র পাষাণে দুফোটা অশ্রু কার*  
*একটি যেনগো শ্বেত কমল পাপড়ি মেলেছে তার*  
*দুচোখে যে আজ শুধু স্বপ্নের তিষা*  
*চলার এপথে পেয়েছি নতুন দিশা*  
*শান্ত নিমেশে মুক্ত জীবন মুক্তোর চেয়ে দামী*  
*এমন স্বপ্ন কখনো দেখিনি আমি*  
*মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি ।*

[**গানের ভিডিও লিংক**](http://www.youtube.com/watch?v=vZNx4XD67mE)

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a5%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af/#comments
