# মিতা

Author: ফারজানা আক্তার
Published: 2021-09-07
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/

স্বরবৃত্ত ছন্দ

৪+৪+৪+২

মনের কথা শুনলে হেসে  
আমি বিস্ময় ধ্যানে,  
ভাবি তুমি আমার মিতা  
ঘিরে গহীন মনে।

পেখম তুলে উড়ে বিহগ  
সুখের বাহন করে  
আমি তেমন ভেসে বেড়ায়  
তোমার মনের তরে।

শূন্য মনে দিলে প্রীতি  
মোহন বাঁশি বেজে  
মাতাল সুরে হারিয়ে আমি  
তোমায় বেড়াই খুঁজে।

আলতো হাতে চোখের ভাষায়  
আকঁড়ে সারা বেলা  
তুমি হাসি তুমি কান্না  
আমার শ্রাবণ ভেলা।

ছবিঃ সোনেলা গ্যালারি।
