# মিছে এই বারামখানা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2014-10-23T00:32:39+00:00
- Updated: 2014-10-23T00:33:53+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be/

---

গড়াইয়ের বুকে নেমে আসে রাত্রি ,ধীর পায়ে,সন্ধ্যার আবীর মেখে,  
বালিয়াড়ি হেসে ওঠে সন্ধ্যা স্রোতে।  
একাত্ম হয় মহানন্দসুখ গালে টোল ফেলে ছিপ নিয়ে মাছ ধরার ছলে।  
চলনা সাঁই, ছেড়ে এই বারামখানা;  
নেমে যাই,এই বান ডাকা গড়াইয়ের বেনো জলে, ভাসি ঐ দূর সাগরে ।

নিশি রাত,নৈঃশব্দে পিছু নেয় পিছু ডাকে, ফিরে তাকাই, শূন্য চোখ উধাও নয়নে।  
হেঁটে যাই উষ্ণ বকুলের পথ মাড়িয়ে, খুঁজে ফিরি দেখব বলে আঁধারের নাকছাবি।

---

Comments: 32 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be/#comments
