# মা

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2021-05-12T05:17:29+00:00
- Updated: 2021-05-17T04:58:04+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be-20/

---

*এ জগতময় তুমি ছিলে বলে*  
*আমরা মাটির ফসল ফুলাই-*  
*অথচ তোমার ঘ্রাণ আমরা পায় না-*  
*ভুলে গেছি তোমার প্রসব বেদনা,*  
*তোমার রক্ত চোষা- ১০ মাস ১০ দিন;*  
*আমরাও মা হয়েছি কিন্তু তোমার কষ্টটুকু*  
*অনুভব করতে আজও জানলাম না*  
*আর কত স্বার্থপর হলে তোমাকে বুঝবো*  
*জনমদুখিনী মা! ক্ষমার যোগ্যহীন*  
*আমাদের মতো সন্তান তারপরও*  
*ক্ষমা করে দাও মা- তোমার পদতলে*  
*যে জান্নাত- তোমায় ছাড়া মুক্তি নেই মা।*

২৭ বৈশাখ ১৪২৮, ১০ মে ২১  
———————————-

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be-20/#comments
