# মা !

- Author: [সুপায়ন বড়ুয়া](https://sonelablog.com/author/supayan-barua/)
- Published: 2019-12-28T06:40:46+00:00
- Updated: 2019-12-28T06:40:46+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be-16/

---

তোমার কাছে বলার ছিল  
মা হারানোর গল্প ,  
আমার কাছে বেদনা বিঁধুর  
তোমার কাছে অল্প।

আমার কষ্টে মুখ ঢাকলে  
তুমি চুপটি করে হাসো,  
কষ্টটুকু আমারি থাক  
বল মা-কে ভালবাসো।

মা-কে আমি যখন দেখি  
কাঁচ বাধানো প্রেমে ,  
তখন তুমি মুচকি হাসো  
মা-কে খুঁজো নামে।

মায়ের মুখে সেই হাসিটা  
ফ্রেমে খুঁজে ফিরি ,  
বুকটা বড়ই ফাঁকা লাগে  
অন্ধকারে ঘুরি।

মা-টা আমার ছায়ার মতো  
আগলে আমায় রাখে ,  
যখন আমার বিপদ আসে  
ডাকতে থাকি মাকে।

মা-কে আমি দেখতে থাকি  
স্বপ্ন ঘোরে রাতে ,  
ঘুম ভাঙলে কাঁদতে থাকি  
মা-কে ফিরে পেতে।

মা-টা আমায় ফেলে গেলে  
কোন অভিমানে ?  
সন্ধ্যা-তারায় আজো খুঁজি  
যদি দেখা মেলে।

পর জনমে ফিরে এসো  
আবার সুযোগ পেলে ,  
রাখব আমি মাথায় করে  
মান-অভিমান ভুলে।

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be-16/#comments
