# মা

Author: সিকদার সাদ রহমান
Published: 2019-11-12
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be-13/

পূর্ণিমার চাঁদ তুমি  
লক্ষী সোনা মা,  
এই দুনিয়ার আপন জনে  
হয়না তুলনা।

গর্ভে মা গো ধারণ করে  
সইছো কত কষ্ট  
তোমার যা ঋণ শোধ হবে না  
বলছি স্পষ্ট!

আমার তরে তোমার চোখে  
আসে যদি জল  
ক্ষমা করে দিও মাগো  
তুমিই আমার বল।

তোমার চোখ, দিয়েই মা গো  
এই দুনিয়া চিনি  
তোমায় নিয়েই হাজার রকম  
স্বপ্ন গুলো বুনি।

তুমি যদি না ডাকো মা  
হয় না কোন ভোর  
শান্তি মা গো তোমার কোলেই  
শান্তি তুমি মোর!

১৭-০৯-২০১৯।
