# মা

- Author: [আসিফ মাহমুদ](https://sonelablog.com/author/asif-ku/)
- Published: 2014-06-06T15:20:41+00:00
- Updated: 2014-06-06T15:20:41+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be-11/

---

ছাত্রজীবনের নিয়মিত কার্যক্রম টিউশনি শেষ করে একটা ইজি বাইকে ভার্সিটিতে ফিরছি। ইজি বাইকে উঠেই কানে এয়ারফোন গুজে দিলাম। [#নেমেসিস](https://www.facebook.com/hashtag/%E0%A6%A8%E0%A7%87%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B8) ব্যান্ড এর “কবে” গানটি বাজছে কানে। সুরের মূর্ছনায় হারিয়ে গেলাম অন্যজগতে । কিছুক্ষণ পর একজন মধ্যবয়সী মহিলা ইজি বাইকে উঠলেন। আমি একটু গুটিয়ে বসলাম। পাশে তাকিয়ে রাতের খুলনা দেখতে দেখতে চলছি। হটাৎ ঐ আন্টির দিকে চোখ পড়লো। দেখি তিনি আমাকে উদ্দেশ্য করে কিছু বলছেন বা আমাকে কিছু বলতে চাচ্ছেন। আমি সঙ্গে সঙ্গে হেডফোন নামিয়ে ফেললাম। দেখি উনার চোখে জল।

আন্টি : কি করো বাবা তুমি ??  
আমি :জি , খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ি ।

কিচ্ছুক্ষন তাকিয়ে থেকে আন্টি বললেন , ” তোমার মত একটা ছেলে আছে আমার। ” তোমাকে দেখে আমার রাসেল এর কথা মনে পড়ছে ” এই বলছিলেন আর চোখ মুছছিলেন।  
আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম। কিচ্ছুক্ষণ পড় জিজ্ঞেস করলাম “আন্টি, আপনার ছেলে কোথায় থাকে ?? ”  
আন্টি : এইবার এস এস সি পরিক্ষায় গোল্ডেন এ+ পেয়ছে। আমার কাছ থেকে ঢাকায় চলে গেছে নটর ডেমে ভর্তি হওয়ার জন্য। ছেলেটা একদম দেখতে তোমার মত। তোমার মত কানে ঐ তার গুজে বসে থাকে সব সময়। ”

আমি : আন্টি আমি চলে এসেছি আমার গন্তব্যে। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ভালো থাকবেন সবসময়। 

মনটা আমারও অনেক খারাপ হয়ে গেলো। আম্মুকে ছেড়ে বাইরে এসেছি সেই ২০০৯ সালে। আমার আম্মু ও আমাকে এমন মিস করে। অন্য কারোর মাঝে আমারও ছায়া খোজে।  
আচ্ছা মা গুলো এত্তো ভাল হয় ক্যান??? আল্লাহ! সকল মাকে এভাবে বাচিয়ে রেখো ,সুস্থ রেখো এই পৃথিবীর বুকে।

---

Comments: 7 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be-11/#comments
