# মা-বাবা’র জন্যে অন্তহীন ভালোবাসা

- Author: [রিমি রুম্মান](https://sonelablog.com/author/rimee-rumman/)
- Published: 2014-10-08T03:23:03+00:00
- Updated: 2020-09-24T15:23:06+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%ad%e0%a6%be/

---

অনাগত সন্তানকে পৃথিবীর আলো দেখানোর স্বপ্নে বিভোর প্রতিটি মা-ই জানেন যে, জন্মদানের মুহূর্তে তার নিজের জীবন প্রদীপটুকু নিভে যাবার সম্ভাবনাও শতভাগ। তবুও কি তার স্বপ্ন দেখা থেমে থাকে ! সন্তানের মুখখানা দেখে মৃত্যুকে আলিঙ্গন করার মাঝেও যেন সুখ ! …অতঃপর জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত মায়েদের ত্যাগের কথা আর না-ই বলি…

নীরবে, নিঃশব্দে, নিভৃতে একজন বাবা দিনের অধিকাংশ সময় ব্যয় করেন আয়ের পিছনে ছুটে। সন্তানের মুখে ভালটা তুলে দিবে বলে… পছন্দের জামাটা কিনে দিবে বলে… কিংবা লেখাপড়ার সীমাহীন খরচ মেটাবে বলে… । নিজের সুখটুকু বিসর্জন দিয়ে, নানান কায়দায় অর্থ সাশ্রয় করে সন্তানের জন্যে সুখ কেনেন বাবা’রা ।

বিলিভ ইট অর নট__ এটাই শাশ্বত সত্য, ” সন্তানের প্রতি বাবা-মা’র ভালোবাসাই পৃথিবীর নিঃস্বার্থ ভালোবাসা” ।

তাদের এই ভালোবাসার গভীরতা বুঝি ক’জন ?  
বৃদ্ধ বয়সে তাদের নিঃসীম শূন্যতার কথা ভাবি ক’জন ?

প্রতিটি সন্তানের বুকের গভীরে থাকুক তাদের বাবা-মায়ের জন্যে অন্তহীন ভালোবাসা …

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%ad%e0%a6%be/#comments
