# মা-গো নগ্ন দৃপ্ত অভিজাত্যে

- Author: [সঞ্জয় মালাকার](https://sonelablog.com/author/sanjay-malakar/)
- Published: 2020-01-11T14:41:46+00:00
- Updated: 2020-01-12T03:34:10+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%97%e0%a7%8b-%e0%a6%a8%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%a6%e0%a7%83%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af/

---

 

মা-গো তাড়িয়ে বেড়াচ্ছে দুঃস্বপ্ন  
নগ্ন-দৃপ্ত অভিজাত্যে!  
মা কোন সুখবর বুকে এগিয়ে আসেনি  
একটু উষ্ণতার ছায়া দেবে বলে,  
আসেনি মা স্নেহের মায়া বাণী, সুখের কান্না নিয়ে,  
অসুস্থ শরীর কাঁপুনি জ্বরে সজোরে টেনে নিয়েছে মৃত্যুর ধারে।

মা-গো বিষণ্ণের মরু প্রান্তরে হেন্যে হয়েছি,  
আইন অনিয়মের ভয়ে, কেউ কাছে আসেনি,  
মা-গো প্রবাসির আকুল কান্না কেউ শোনেনি।

মা-গো শুনেছিল এক প্রবাসী, ডাইনি!  
আমি তার করতলগত এখন, একান্ত গোপনে কুঠুরিতে বসে দুঃস্বপ্নের করি শাসন।

মা-গো অনামুখো সময়, উন্মুক্ত মরুর প্রান্তরে দাঁড়িয়ে,  
নিজেকে নিজে প্রশ্ন করি, কি সুখে ছেড়েছিলাম  
তোমার মমতার স্নেহ মায়াছানি।

মা-গো অনীশ বিষাদে,কা কস্য পরিবেদনায় ,  
আমি স্বপ্নে দেখি তোমার আঁচল ছায়া শরীর ঘিরে।  
ছবি ফেইসবুকথেকে   //

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%97%e0%a7%8b-%e0%a6%a8%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%a6%e0%a7%83%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af/#comments
