# মায়ের স্বপ্ন – কাজী সিরাজুম মুনীরা ইজমা

- Author: [শায়লা ইলিয়াস](https://sonelablog.com/author/shayla007/)
- Published: 2020-07-01T13:03:26+00:00
- Updated: 2020-07-01T13:03:59+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%81/

---

মাগো তুমি আমায় নিয়ে

হয়তো শুধু ভাবো

লেখাপড়া শিখে আমি

মানুষ কবে হবো।

 

আমার তরে তোমার বুকে

কত ভালোবাসা

অনেক বড় জ্ঞানী হবো

এই তো তোমার আশা।

 

মাগো তুমি দোয়া করো

এই আশা করি

যেন তোমার স্বপ্ন আমি

সফল করতে পারি।

 

আশা তোমার পুরাবে মাগো

আর কিছুকাল পরে

তোমার  মেয়ে  সফল  হবে

ফিরবে আপন ঘরে।

 

বানাব আমি  নিজের  ঘর

থাকব তোমায় নিয়ে

রাখব তোমায় রানীর মতো

আর কিছুকাল পরে।

—————–

পরিচিতিঃ কাজী সিরাজুম মুনীরা ইজমা

পঞ্চম শ্রেণি, অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%81/#comments
