# মায়ের ভালোবাসা খুঁজি

Author: মুহম্মদ মাসুদ
Published: 2022-05-15
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%96%e0%a7%81%e0%a6%81%e0%a6%9c%e0%a6%bf/

মায়ে খুপ ভালোবাসে-

আব্বার পুরনো শার্টে বোতাম লাগানো ;

ইস্, যদি বোতাম অইতাম !

মায়ে সুতো দিয়্যে সেলাই করে দিত

আমাকে গেঁথে রাখার জন্য ;

ম্যালাদিন হয় দেকচি –

আব্বায় খাওনের পরে ঐ থালেই ভাত খায় মায়ে ;

ইস্, যদি ঐ থালা অইতাম !

মায়ে না ধুয়েই রোজরোজ ভাত খেতো আমাকে ছুঁয়ে দিয়েই ;

আব্বা নেই মাসখানিক অইলো-

মায়ে আব্বার পাগড়ি দিয়্যে কোরআন শরিফের গিলাফ বানায় ;

ইস্, যদি ঐ গিলাফ অইতাম !

মায়ে পেত্তেকদিন গিলাফের যত্ন নিতো আমাকে না জেনেই ;

ছবিঃ ইন্টারনেট থেকে নেওয়া
