# মায়ের বিজয়

- Author: [মনির হোসেন মমি](https://sonelablog.com/author/ma-mati-das/)
- Published: 2014-12-04T11:26:24+00:00
- Updated: 2014-12-04T11:27:28+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [মুক্তিযুদ্ধ](https://sonelablog.com/category/freedom-war/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%9f/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/12/canstock19619496.jpg)](http://sonelablog.com/archives/24567/attachment/24665)**এই সেই মাস**  
খামছে ধরা শকুনের কু-কর্মের প্রতিবাদ  
বোনের ইজ্জতের বদলা  
ভাইয়ের রক্তের প্রতিশোধ।

**এই সেই মাস**  
হঠাৎ কালো রাতের বর্বরতম হামলার  
পরিচয়হীন ভূমিষ্ট শিশুর কান্নার প্রতিদান  
বীর শহীদদের জানাই রক্তাক্ত লাল সালাম।

**এই সেই মাস**  
কন কনে শীতে বাংলা মায়েদের  
সন্তান কোলে-কাধে নিয়ে বয়ে বেড়ানো,  
নিরাপত্তায় ছুটা মায়েদের আতংকীত দৃষ্টির বদলা।

**এই সেই মাস**  
তথা কথিত অতি ধর্মীয় ধর্মবাজদের  
পরাজয়ের দিন  
হায়নাদের রুখে দেয়া পবিত্র বাংলার মাটিতে।

**এই সেই মাস**  
৭ই মার্চ বঙ্গ বন্ধুর বিশ্ব অবাক করা  
ভাষনের সৃষ্টি  
“এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম  
রক্ত যখন দিয়েছি,রক্ত আরো দেবো  
তবুও এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব…  
ইন্শাল্লাহ।”

**এই সেই মাস**  
দেশ ভক্তির টানে আগত নতুনের তরে  
করব অঙ্গীকার  
এ দেশ আমার  
এ দেশ তোমার  
এ দেশ আমাদের  
ধর্মান্ধতায় নয়,ভালবাসি দেশকে মা মাটির টানে  
সব জাতের উর্ধ্বে  
নত করি শির  
শিকড়ের কাছে।

**এই সেই মাস**  
আগমনে,এক নয়নে বিজয়ের উল্লাসে  
অন্য নয়ন জলে ভাসে  
স্বজন হারানো বেদনায়  
যারা আসেন চুপি চুপি বিজয়ের বেশে  
সকল দেশ প্রেমিকের হৃদয়ে।  
**এই সেই মাস**  
নয়টি মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বিজয়ের বেশে ফেরা  
অপেক্ষায় ক্রন্দনরত মায়ের আশা  
খোকা ফিরবেই,  
রাইফেলে অগ্র ভাগে লাল-সবুজের নতুন সূর্য্য উদ্ভোধনে।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%9f/#comments
