# মায়া বন্দরে কয়েক প্রহর-৫

- Author: [নবকুমার দাস](https://sonelablog.com/author/nabakumar-das/)
- Published: 2021-01-29T01:56:12+00:00
- Updated: 2021-01-29T01:56:12+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%95%e0%a7%9f%e0%a7%87%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%b0-%e0%a7%ab/

---

**মায়া বন্দরে কয়েক প্রহর-৫**

-     *নবকুমার দাস*

ছেড়ে যেতে হবে এই মায়াবন্দর একদিন দূর অজানায়,

পাড়ি দিতে হবে অনন্ত রাত্রের পথে অমোঘ যাত্রায় ।

যে যাত্রার পথ মসৃণ অশ্রুসজল,সুপ্রবল ঝঞ্ঝা দুর্বিপাকে

নাবিকের  চঞ্চল মন,তবু সাড়া দিতে হবে দুরের সে ডাকে

কালের যাত্রাপথে অবিরাম যাওয়া আসা অগণন বন্দরে,

অলকমেঘ জানে মাস্তুলের সন্তাপ-শোক, অন্তরে অন্তরে ।

ছেড়ে যেতে হবে এই মায়াবন্দর একদিন দূর অজানায়,

পাড়ি দিতে হবে অনন্ত রাত্রের পথে অমোঘ যাত্রায় ।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%95%e0%a7%9f%e0%a7%87%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%b0-%e0%a7%ab/#comments
