# মায়া বন্দরে কয়েক প্রহর – ২

- Author: [নবকুমার দাস](https://sonelablog.com/author/nabakumar-das/)
- Published: 2021-01-19T02:08:34+00:00
- Updated: 2021-01-19T14:46:36+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%95%e0%a7%9f%e0%a7%87%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%b0-%e0%a7%a8/

---

মায়া বন্দরে কয়েক প্রহর – ২

নবকুমার দাস

অনির্ণেয় স্রোতে ভেসে আছি আকাশগঙ্গায়,  
গহীন কৃষ্ণগুফা এবং আলোময় নীহারিকায়,  
চঞ্চলা চারপাশে,অনন্ত জলধি সৌরসংসারে;  
মায়াজালে আটকে রয়েছি,মধুময় ভ্রমে ভ্রমরে।

এই মায়া পৃথিবীর মধুশালায় আমদের সহজ সুর,  
আমাদের পলক প্রহর, স্পন্দন বৃত্ত অজেয় মৃত্যুর;  
নক্ষত্ররেণু গড়েছে আমাদের, সতত ভিন্নতর সন্নিবেশ।  
খরতর চাঁদের মোলায়েম জোছনা,সৌরমুকুটের উদ্ভাস  
গড়েছেন আমাদের প্রিয়তমা,চপল কালের মন্দিরা  
অপাড় মাধুরী এ‘দুনিয়ায় ধরা-অধরা ,পরা-অপরা ।  
কাটাতে এসেছি প্রহর আশ্চর্য এই মায়াবন্দরে  
অজ্ঞেয় পথনির্দেশ,দুর্বল কাছি,জংধরা নোঙরে ,  
মায়াজালে আটকে রয়েছি, মোহ-মাতাল প্রহরে …

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%95%e0%a7%9f%e0%a7%87%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%b0-%e0%a7%a8/#comments
