# মায়া বন্দরে কয়েক প্রহর – ১

- Author: [নবকুমার দাস](https://sonelablog.com/author/nabakumar-das/)
- Published: 2021-01-18T01:38:15+00:00
- Updated: 2022-11-30T02:47:00+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%95%e0%a7%9f%e0%a7%87%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%b0-%e0%a7%a7/

---

মায়া বন্দরে কয়েক প্রহর – ১  
নবকুমার দাস

চরাচরে এসেছি আনন্দ কলরোলে কালের যাত্রায়,  
মায়াময় জগতে প্রবেশ পঞ্চজনে ,ছয়েক মাত্রায় ।  
ছুঁয়ে থাকো তুমি অভিলাষে সংগোপনে মনের গভীর অতলে,  
যেন পরিযায়ী সারস ঝাপটায় ডানা, স্খলিত রাতের নাভিমূলে ।  
জোনাকির মত জ্বলে নেভে, নিভু নিভু স্মৃতির আসরে,  
ঢেউ তুলি, মুহূর্ত মিশে যাই বীতশোক কালের গভীরে ।

মায়াবিনী সুরে গাঁথা তোমার প্রহেলিকা, বিমুগ্ধ সাম্পানে,  
আমাদের সংলাপ স্বগত স্বপ্নিল অভিযানে,প্রফুল্ল অভিমানে ।

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%95%e0%a7%9f%e0%a7%87%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%b0-%e0%a7%a7/#comments
