# মার শান্তি নীড়

Author: সীমা সারমিন
Published: 2013-12-11
Category: একান্ত অনুভূতি, কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a1%e0%a6%bc/

মনের মাঝে কষ্ট পেলে  
যাই যে মায়ের পাশে ভিরে  
তার খোলা শান্তি নীড়ে।

মা যে দেখেই বুঝতে পারে  
বলে আমায় কি হয়েছে  
সত্তি করে বলনা ওরে ,  
আমার সুখ যে তোকে ঘিরে  
থাকিস যখন তুই দুরে  
আমার মনটা বলে কি রে  
এতো সময় হল তবু  
আসছেনা সে কেন ফিরে ।

রাখ মাথা আমার কোলে  
হাত বুলাবো তোর চুলে  
সব কষ্টই যাবি ভুলে  
গড়বো নতুন সপ্ন,  
আবার আমরা সবাই মিলে ।  
……………………………………সীমা সারমিন
