# মায়া ও একটি দুশ্চিন্তার গোধূলি

- Author: [অনন্য অর্ণব](https://sonelablog.com/author/ananno-arnob/)
- Published: 2021-08-29T04:58:33+00:00
- Updated: 2021-08-29T04:58:33+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0/

---

*নীলাভ আলোর ঝলকানিতে গোধূলি রঙিন- *

*আমার বিমুক্ত বুকের জমিনে স্যাঁৎস্যাতে শৈবালের চাষ*

*পাথুরে দেয়ালে বাজে ঠক-ঠক এই অবেলায় *

*অস্তমিত সূর্য্যের ঈষৎ আলোয় – উড়ে যায় বুনো বালিহাঁস ।*

*নীলাকাশ সমুদ্রের ছাউনী হয়ে নেমে গেছে দূরের দিগন্তে*

*উত্তাল ঢেউয়ের খেলায় মেতেছে যে বুক,*

*পানকৌড়ির ডানায় ভর করে স্বপ্ন উড়ে যায়- ডুবে যায়;*

*ক্ষণে ক্ষণে, আবছায়া আলোয় দেবীর মায়াবী সে মুখ ।*

*কখনো দেখেছি তারে পৌষের খুব ভোরে সোনালী সে –*

*ঊষার আলোয়,*

*কখনো দেখেছি তারে রূপালী জোছনা মেখে *

*বাসন্তী সে রাতের কালোয় *

*চঞ্চলা মুখখানি আবছায়া অন্ধকারে-*

*দেখিনি কখনো সে কতখানি ভার*

*শত মাইল দূরে থেকে কেন জানি মনে হলো- *

*হাসির আড়ালে তার ভীষণ অন্ধকার।*

 

*অনন্য অর্ণব*

*ধর্মপুর, সদর, নোয়াখালী।*

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0/#comments
