# মায়াবতী

- Author: [রাতুল](https://sonelablog.com/author/tausif31/)
- Published: 2013-09-30T07:46:59+00:00
- Updated: 2013-09-30T07:46:59+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [সাহিত্য](https://sonelablog.com/category/literacy/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a4%e0%a7%80/

---

মায়াবতী, ওগো মায়াবতী !  
শুনছো কি ?  
তোমায় যে ডাকছি আমি।  
একটু সময় হবে কি ?  
আমার জন্যে তোমার ?  
একটু দাঁড়াবে কি, মায়াবতী ?  
একটু থেমে আমায় বলবে কি ?  
মায়া দিয়ে হয়টা কি ?

শুনেছি, মায়া-মমতা বড্ড অদ্ভুত ব্যাপার।  
যতসব নাকি যাদুর কারবার ?  
জাদু মাখান নাকি থাকে মায়াতে ?  
একবার যাকে বশ করে, সে নাকি পারেনা ভুলতে ?  
তাই কি কখনও হয় নাকি, মায়াবতী ?  
আমায় তবে কিছু মায়া দেবে কি ?  
আমি কাওকে বশ করতে পারবো কি ?  
যদি মায়া নামের যাদুর ছোঁয়ায় তাকে ছুঁয়ে দেই ?  
মায়াবতী, ও মায়াবতী !! শুনছো কি ?  
আমার কত দুঃখ আছে, জানো কি ?  
আমি যে বড্ড একা, বড্ড বেশি একাকী।

আমায় মায়ার জাদু শেখাবে কি ?  
আমি মায়া করে রেখে দিবো কাওকে।  
যে আমায় খুব বেশি ভালবাসবে।  
যে আমায় অনেক অনেক আদর দিবে।  
যে আমায় শক্ত করে ধরে রইবে।  
এই মায়াবতী, শুনছো তো ?  
আমায় যাদুটা শেখাবে তো ?  
মায়ার জাদু, আমি শিখবো।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a4%e0%a7%80/#comments
