# মামুলি হস্তক্ষেপ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-02-24T13:35:58+00:00
- Updated: 2020-02-25T09:26:43+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87%e0%a6%aa/

---

 

শব্দ, যানজট আর ধুলোর এ শহর, ঢাকা;  
আগন্তুক একজন, বেসামাল দিশেহারা,  
ক্লান্ত-পরিশ্রান্ত ত্যক্ত-বিরক্ত, শুষে নেয় পরমায়ু;  
যন্ত্র দানব মহুর্মুহু ছুড়ে দেয় পোড়া গন্ধময় আগুন-হল্কা;

অতি নিকট দূরত্বে জম্পেশ-জমাট বইমেলা, বইয়ের মেলা,  
বেশুমার ভিড়, বস্ত্র বালকদের আর বস্ত্র বালিকাদের,  
সবাই এগুচ্ছে জোর কদমে; উন্মাতাল সোহাগ শিহরণে;  
রাশভারী আলোকোজ্জ্বল প্যাভিলিয়নের পার্শ্ব-দেশে  
কাঁদো কাঁদো চোখমুখে অনুর্বর দোকানি!

ধুলো-টানা ভারি বুকে গুট-গুট খুট-খুট করে  
স্টল থেকে স্টলে তাজা বইয়ের গন্ধে প্রাণ-মন  
জ্বলে-জেগে ওঠে, কষ্ট-কষ্ট আনন্দদের বিরল সুখে;

অকস্মাৎ প্রিয় লেখকের সাথে প্রথম আলাপচারিতা,  
স্মৃতির শিখরে থেকে যাবে বহুদিন, বহু দূর অবধি।

---

Comments: 34 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87%e0%a6%aa/#comments
