# মান অভিমানঃকোয়ারেন্টাইনের দিনগুলিতে

Author: ইসিয়াক
Published: 2020-03-22
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%83%e0%a6%95%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87/

বসন্ত এসে গেছে,

প্রকৃতি ভরে গেছে ফুলে।

তুমি আমি দুরে সরে গেছি,

দুজনের কিছুটা ভুলে।

আমি না হয় না বুঝে,

দিয়েছি তোমায় আঘাত।

তুমি কেন প্রতিশোধ নিতে,

দিলে পাল্ট আঘাত।

হয়তো কোনদিন দেখা হবে না

হবে না কোন কথা।

কোয়ারেন্টাইনের দিনগুলিতে

জানাই এ বারতা।

প্রিয় তুমি ভালো থেকো,

থেকো অতি সাবধানে।

চিরদিন তুমি রবে মোর,

মনের মধ্যিখানে।
