# মানের রেশ

- Author: [বোরহানুল ইসলাম লিটন](https://sonelablog.com/author/borhan081975/)
- Published: 2021-02-12T02:07:54+00:00
- Updated: 2021-02-12T02:07:54+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b6/

---

আফসোসে কয় কলমিলতা  
তুচ্ছ আমার ফুল,  
ক্যান তবু রব করলো সৃজন  
বল দেখি ভাই গুল?

বৃথায় কাঁদিস গুল হেসে কয়  
মুছ তো চোখের জল!  
ভাব তবু তোর মানটা কি নয়  
শুদ্ধ ছাদের তল?

দাম যদি দেয় সত্য সাধু  
আমায় ভাবিস বেশ,  
যাই যদি বা খলের গলে  
রয় তাতে কি রেশ??

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b6/#comments
