# মানুষ

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2021-01-24T05:20:53+00:00
- Updated: 2021-01-24T05:20:53+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7-4/

---

*বিবেক আর নিষ্ঠুরতা সমন্বয়*  
*করলেই বুঝি মানুষ গুণা যায়!*  
*তা না হলে জ্ঞান শূন্যতার পিচে*  
*অন্য কেউ- উস্কে দেয় মানুষটি-*

*সেই মানুষ কে কি বলো? ষড়যন্ত্র*  
*নয় বিবেক, নয় নিঠুরবান মানুষ;*  
*সত্যই যদি পরিচয় ঘাটে কর্মের গুণে*  
*তাহলে পৃথিবী আর কত কর্ম ফলে*

*নিস্ফল হবে মানুষ, বিবেক জানে না-*  
*নীল দেহের পঞ্চঘাত শুধু নিষ্ঠুরতার*  
*ওজন- গুণতে লাগেনা কোন হিসাব যন্ত্র*  
*অথচ মৃত্তিকা জুড়ে সঞ্চারণ হয় মানুষ।*

১০ মাঘ ১৪২৬, ২৪ জানুয়ারি ২১  
————————————

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7-4/#comments
