# মানুষ

- Author: [নাজমুল হুদা](https://sonelablog.com/author/nazmul-hoda/)
- Published: 2020-11-04T17:45:03+00:00
- Updated: 2020-11-04T17:45:03+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7-3/

---

হিংস্রতা দেখবো বলে বহুদিনের শখ;

.

আমি আহ্লাদে কান্না করি

আমি আহ্লাদে বায়না ধরি

প্রেমিক (মানুষ) আমায় জাপটে ধরে

যাবে; নিয়ে গেলো খাঁচার খুব মুখোমুখি।

.

আমি-

হিংস্র বলে চিৎকার করে উঠলে

প্রতিধ্বনির বাতাস লাগে; বাঘটা

শঙ্কাচোখে তাকিয়ে থাকে মানুষের দিকে।

 

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7-3/#comments
