# মানুষ বড় অভিমানী প্রাণী-কবিতা পাঠ

- Author: [সুরাইয়া পারভীন](https://sonelablog.com/author/sparvin19/)
- Published: 2021-07-16T05:27:04+00:00
- Updated: 2021-07-20T16:20:03+00:00
- Category: [অন্যান্য](https://sonelablog.com/category/misc/others/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%ac%e0%a6%a1%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a7%80/

---

এক পৃথিবী অভিমান বুকে জমিয়ে  
ক্রমাগত দূরে সরে গিয়ে বিবর্ণ বিষাদ  
গল্প হয়ে থেকে যাও জীবনে এমনটা চাইনে।  
হয়তো কেউ চায় না; হয়তো কেনো  
তাবৎ দুনিয়ার কোনো প্রেমিক/প্রেমিকায় চায় না  
তার জীবনের রঙিন দিনেরা ক্রমে ক্রমে-  
হারিয়ে যাক বিম্বিসার অশোকের ধূসর জগতে।

তবুও একে অপরকে ভুল বুঝতে থাকে। এই ভুল বোঝাবুঝি কখনো এক পক্ষ থেকে শুরু হয় আবার কখনো দুই পক্ষ থেকে। চাইলেই কিন্তু মুখোমুখি/সামনা সামনি বসে আলাপ আলোচনা করে সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে একটা সুন্দর সম্পর্ক কন্টিনিউড করা যায়। কিন্তু আমরা তা করি না বা আমাদের করতে দেয় না অভিমান/ইগো নামক বস্তুটি। ফলে যা হবার তাই হয়। ক্রমে ক্রমে অভিমান জমে একটা বিশাল পর্বতের সৃষ্টি হয় যা চাইলেও আর কেউ টপকাতে পারে না….

https://www.youtube.com/watch?v=H1FP_QfZbxU&t=17s

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%ac%e0%a6%a1%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a7%80/#comments
