# মানুষ নামের ফুল (গীতিকাব্য)

- Author: [বোরহানুল ইসলাম লিটন](https://sonelablog.com/author/borhan081975/)
- Published: 2022-06-08T01:31:47+00:00
- Updated: 2022-06-08T01:31:47+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%97%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d/

---

মানুষ নামের ফুল গো তুমি  
মানুষ নামের ফুল!  
তোমার তরেই বুক বেঁধে রয়  
গুল বাগিচার কুল।

কালের চাকা বাতাস ঘুরে  
চক্রাকারে পানি,  
তোমায় যেচে বঙ্গের এ রূপ  
রোজ গড়ে হাতছানি।  
দেখে মেঘের ভালোবাসা  
চুপটি বুনে সুখের বাসা  
গায় সুরে বুলবুল –  
মানুষ নামের ফুল গো তুমি  
মানুষ নামের ফুল!

ব্যাকুল আশায় নদ-নদী বয়  
গায় আষাঢ়ে কোলা,  
তোমায় পেতে মাঠ বুকে নেয়  
সবুজ ক্ষেতের দোলা।  
বৃক্ষরা দেয় আঁচল পাতি  
জোনাক জ্বেলে সাঁঝের বাতি  
কয় হয়ে মশগুল –  
মানুষ নামের ফুল গো তুমি  
মানুষ নামের ফুল!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%97%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d/#comments
