# মানুষ নামের প্রেত

- Author: [বোরহানুল ইসলাম লিটন](https://sonelablog.com/author/borhan081975/)
- Published: 2022-03-04T00:55:23+00:00
- Updated: 2022-03-04T00:55:23+00:00
- Category: [ছড়া](https://sonelablog.com/category/literacy/%e0%a6%9b%e0%a7%9c%e0%a6%be/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a4/

---

মন্দ ভালো দু’জন মিলেই ভাবনা বয়,  
তাই বলে সীন তারচে’ ভালো  
কিংবা রাজের মনটা কালো  
এমন কথা বক্ষে পুষে রাখতে হয়?

চলতে হবে সবার সাথেই  
মটকা রেখে ঠিক।  
হাসছো শুনেই ফিক?  
ধিক তোমাকে ধিক!  
ভাবো দেখি হুঁশ যদি হয়  
নিদ্রাতে বা অজান্তে ক্ষয়  
মাঙতো না কি মনুষ্য সার  
ভেদের দ্বারে ভিক?

করছে কারা ভেদ?  
ওরা কালের মান বিনাশী,  
স্বভাব বলে সর্বগ্রাসী,  
হোক না ছুরত একই তবু  
’মানুষ নামের প্রেত!’

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a4/#comments
