# মানবিক মানুষ চাই।

- Author: [মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী](https://sonelablog.com/author/mhchowdhury/)
- Published: 2020-06-28T12:22:09+00:00
- Updated: 2020-07-01T15:10:30+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87%e0%a5%a4/

---

প্রেম তুমি ভালবাসা হয়ে থাকো।  
ভালবাসা তুমি প্রেম হয়ে থাকো।  
অন্তরে দাও শান্তি আর প্রশান্তি।  
প্রেম দিয়ে দূর করো জগতের সব জঞ্জাল অশান্তি।  
মানুষকে করো সামাজিক ধার্মিক।  
মানুষ হোক মানবিক আর নৈতিক।  
মানবতার ধর্মীয় বিশ্বাসের হোক জয়।  
হিংসা বিদ্বেষ রোষের হোক পরাজয়।  
বন্ধ হোক বিবেদ বিস্মবাদ হানাহানি।  
অন্যের সম্পদ নিয়ে বন্ধ হোক অন্যায্য টানাটানি।  
বন্ধ হোক জুলুম নির্যাতন অন্যায় অবিচার।  
সুপ্রতিষ্ঠিত হোক সমাজে সাম্য ন্যায় সুবিচার।  
নির্মল শুভ সুন্দর শুদ্ধ হোক মানুষের আত্মা।  
বিদায় হোক নারী নির্যাতন খুন ধর্ষণের প্রেতাত্মা।  
বন্ধ হোক প্রকৃতির ওপর নিষ্ঠুর নির্দয় নির্মম আচরণ।  
পাপ অন্যায় অবিচার বন্ধ হয়ে সমাজে হোক পরিশুদ্ধ মানুষের বিচরণ।  
শিশু নারী নির্যাতন যৌন নিপীড়ন বন্ধ হোক চিরতরে।  
মুক্ত স্বাধীন মানুষের মতো শিশু নারীরা নির্ভয়ে  চলাচল করবে শীর উঁচু করে।

সমাজে প্রতিষ্ঠিত হোক প্রেম প্রীতি সৌহার্দ্য ভ্রাতৃত্ব সাম্য।

বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই গড়ে তুলবো সোনার বাংলা এটাই কাম্য।

মানুষ তুমি হও মানবিক অন্তরে জাগ্রত করো বিবেক বুদ্ধি বিবেচনা।

মেনে চলো ধর্মীয় রীতিনীতি নৈতিকতা বিবর্জিত অমানুষ হইও না। 

---

Comments: 27 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87%e0%a5%a4/#comments
