# মাথায় কত প্রশ্ন আসে : ১

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2013-06-06T14:58:27+00:00
- Updated: 2013-06-06T16:27:34+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a5%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b8%e0%a7%87-%e0%a7%a7/

---

[!\[\](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/06/Screenshot_11-300x150.jpg)](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/06/Screenshot_11.jpg)

সনাতন ধর্মের লোকজন বলতেই পারেন : *‘ ইসলাম ধর্মের আল্লাহু লেখাটা এসেছে আমাদের ধর্মের প্রধান প্রতীক ত্রিশুল থেকে । ইসলাম ধর্মের প্রচলন আমাদের ধর্মের অনেক পরে হয়েছে ।’*  
আবার ইসলাম ধর্মের অনুসারীরা বলতে পারেন : *‘ আল্লাহ্‌ সব কিছু সৃষ্টির প্রথমেই নির্ধারিত করে রেখেছেন , সনাতনীরা আল্লাহ্‌র নাম ছিনাতাই করে কিছুটা রুপান্তর করে ত্রিশুল বানিয়েছে ।’*

সাম্প্রদায়ীক দাঙ্গা বাঁধিয়ে একে অপরের প্রধান সিম্বল ভেঙ্গে গুড়িয়ে দিতে পারেন , পারেন পদদলিত করতে । করুণ সমস্যা নেই – সেই ঘৃণা যেন সীমাবদ্ধ থাকে ধর্মীয় উম্মাদদের মাঝে । সাধারন মানুষ , যারা যার যার প্রধান সিম্বল নিয়ে সন্তষ্ট , তাঁদেরকে শান্তিতে থাকতে দিন ।

একজন মুসলিমের  কাছে আল্লাহু লেখাটা অনেক বড় , এতেই সাধারন মুসলমানরা  সন্তষ্ট । ” ত্রিশুল খুব নিকৃষ্ট ”  এমন চিন্তার  কোন দরকার নেই । কারন ত্রিশুল সিম্বলটা  সাধারন  মুসলিমগন নিবেন না ।  
ঠিক তেমনি , ত্রিশুল একজন সাধারন হিন্দুর কাছে অনেক বড় , এতেই তিনি সন্তষ্ট , আল্লাহু লেখাটি খুব খারাপ , এমন চিন্তার তাঁর প্রয়োজন নেই , কারন আল্লাহু লেখাটা তিনি নিবেন না ।

[!\[\](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/06/224218_271432182961867_1205990218_n-263x300.jpg)](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/06/224218_271432182961867_1205990218_n.jpg)  
শিখদের ধর্মীয় প্রধান সিম্বলও প্রায় একই ধরনের । একটু নক্সা করা । শিল্পীরা একটি অক্ষরকে বিভিন্ন ভাবেই আঁকতে পারেন ।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a5%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b8%e0%a7%87-%e0%a7%a7/#comments
