# মাণ সংখ্যা

- Author: [এস.জেড বাবু](https://sonelablog.com/author/s-z-babu/)
- Published: 2019-11-17T14:02:17+00:00
- Updated: 2019-11-17T14:02:17+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%96%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/

---

প্রত্যাখ্যাত স্বপ্নের শহরে  
আর নেই কোন শূণ্যস্থান,  
আছে অনুভূতিহীন খানিক ব্যাথা;  
আছে শূণ্যের, শূণ্যে অবস্থান ॥

কতগুলি শূণ্য একসাথে মিশে  
পরিপূর্ণ হয় শূণ্যতা ?  
কতগুলি শূণ্যের গুণফলের শেষে  
সংখ্যার দেখা পায় তা ?

শূণ্যের পিঠে কতটা শূণ্যে  
শূণ্যতা হবে বিলীন ?  
কতগুলি শূণ্য ভাগ করে নিলে  
শূণ্যটা হবে মলিন ?

লাখো শূণ্যের যোগফলে কভূ  
শূণ্য হবে কি পূর্ণ ?  
কোটি শূণ্য কেড়ে নিলেও কি  
শূণ্যতা হারাবে শূণ্য ?

ভালবাসা !  
তেমনি শূণ্য শহরের মোড়ে  
জেগে উঠা কোন তোরন,  
যে প্রতিক শূণ্যের আগে আর পিছে  
শূণ্যতার করে পূরণ ।

না’হয়-  
তোমার শূণ্যতার ভীরের আগে  
আমি হবো মাণ-সংখ্যা,  
সখি, স্বপ্নের খুড়ি ডানা মেলে যদি  
পাব কি তোমার দেখা ?

-০-  
২২/১১/২০১৮

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%96%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/#comments
