# মাটির প্রাসাদ

- Author: [রিতু জাহান](https://sonelablog.com/author/mounata/)
- Published: 2016-09-27T05:43:00+00:00
- Updated: 2016-09-27T05:48:57+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a6/

---

গোধূলির হালকা আলোয়  
সোনালী রং গায়ে মেখে হেঁটে এসেছিলাম তোমার দুয়ারে,  
এক রত্তি সুখ নিব সেই আশায়।  
আমি খুঁজেছি মাটির প্রদীপ,  
ধিমি আলোয় তোমায় দেখার আশায়।  
তোমার সংগ, এ মাটির ঘর, নীরব এক একান্ত প্রাসাদ আমার।  
তোমার এ প্রাসাদে আজ আমি রানী।  
এ ধিমি মাটির প্রদীপ, এ আলো, এ নীরব প্রাসাদ,  
হয়ে উঠেছে প্রেমের তাজমহল।  
রক্তে আমার নতুন উদ্যমতার অনুভব।  
এ অনুভবে অর্ধ্বনির্মীলিত নয়নে,  
অপলোক চেয়ে দেখেছি ও দু নয়ন তোমার।  
তোমার ও দু নয়নে শুধু ভালোবাসা,  
ঠোটে তোমার কোমল মধুর সুর।  
এই ভালোবাসা, এই কোমল সুর হকরাবার আগে  
হারাব আমি, ঐ পূব আকাশে সূর্যের রক্তিম আভা পেলে  
শিউলী ঝরবে যখন।  
লুটাবো না আমি চির অভিমানে, শেফালীর মতো।  
শুকতারার পথে পাড়ি দিব।  
ডেকে হারাবে তুমি।  
কোনো এক গোধুলিতে আবারো মাটির প্রদীপ হাতে দাঁড়াব সম্মুখপানে।

---

Comments: 31 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a6/#comments
