# মাটির অটবীতে

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2020-10-19T08:43:55+00:00
- Updated: 2020-10-19T08:43:55+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%9f%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87/

---

*যখন মাটির অটবীতে ঘুম পারবো!*  
*মনে থাকবে বা মনে পড়বে এ মৃত্তিকার*  
*জ্বালানময়ী কথা; জানি তোমার অটবী*  
*খুব চঞ্চলময়ী রাগ অনুরাগে পূর্ণিমার রাত।*

*হয় তো এক মাত্রা ভুমিকম্পন হতে পারে*  
*বা নাও পারে- তবে আমার অটবীতে খুব*  
*বেশী পরিমানে একটা ঘ্রাণ পাই যা তোমাকে*  
*বুঝাতে পারবো না! চিনে নিতে পারবে তো;*

*আমার নিঝুম অটবীর সবুজ শিতল বাতাস*  
*এই দেখও সবসময় তোমার সোনালি অটবীতে*  
*ঘুরে বেড়াই তুমি হয় তো অবাক হবে- শেষ*  
*অনুরোধ করবো এসো কিন্তু আমার মাটির অটবীতে।*

০৩ কার্তিক ১৪২৬, ১৯ অক্টোবর ২০  
———————————–

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%9f%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87/#comments
