# মাঝি কৈ যাও

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-12-08T03:08:43+00:00
- Updated: 2019-12-08T15:25:49+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9d%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%88-%e0%a6%af%e0%a6%be%e0%a6%93/

---

 

কোন এক ব্যক্তিগত সন্ধ্যা-আচ্ছন্নতার নরম আলোয়  
বিশুদ্ধ পরোপকারী মত ডেকে জানতে ইচ্ছে করে  
পালের মাঝি কৈ যাও? উজান-গাঙ্গে পাল উড়িয়ে?  
পিছলে পড়া লুকোনো নক্ষত্রের- আলো এসে পড়ার আগে!

তন্দ্রা-লাজুক, পুলক-বধির ঘোমটা টানায় ওত পেতে থাকা  
এলো-চুলে ফুঁসে উঠে চাপা ঠোঁটের সম্মুখ ভালোবাসা!  
ঝুঁটি-কাকাতুয়ার বেশে আক্ষেপ অপেক্ষায় আছে বুঝি কেউ?

---

Comments: 42 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9d%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%88-%e0%a6%af%e0%a6%be%e0%a6%93/#comments
