# মাছরাঙ্গা

- Author: [শামীম চৌধুরী](https://sonelablog.com/author/shameem/)
- Published: 2020-08-22T13:23:32+00:00
- Updated: 2020-08-22T14:06:05+00:00
- Category: [ছড়া](https://sonelablog.com/category/literacy/%e0%a6%9b%e0%a7%9c%e0%a6%be/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9b%e0%a6%b0%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be/

---

লোহার রডে

ঘাপটি মেরে

বসে আছে

নীল মাছরাঙ্গা।

*

ঝেঁপ়ে পড়ে

পানির নিচে

শিকার ধরে

সরু ঠোঁটে।

*

রক্ত ঝরে

মাছের বুকে

যেমন করে

আঘাত দিলে

আমার মনে।

*

মাছের ঠোঁটে

যেমন করে

গেঁথে আছে

তেমন করে

আছো গেঁথে

আমার বুকে।

*

নীল মাছরাঙা

ধরছে পুঁঠি

তাই দেখে

লজ্জ্বা পেয়ে

বক ধরে

শোল টাকি।

---

Comments: 31 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9b%e0%a6%b0%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be/#comments
