# মাছরাঙা পাখিটি

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2021-02-28T18:00:05+00:00
- Updated: 2021-02-28T18:47:21+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9b%e0%a6%b0%e0%a6%be%e0%a6%99%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%96%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf/

---

মাছরাঙা পাখিটি চুপটি করে বসে থাকে,  
পুকুর,বিল, ঝিল, নদীর বাঁকে।

ধীর,শান্ত,ছোট্ট বর্ণিল পাখিটি,  
ওৎ পেতে থাকে ধরবে বলে শিকারটি।

খেলার ছলে মীনদল করে যখন লুটোপুটি,  
ছো মেরে ধারালো চঞ্চুতে ধরে তখন মাছটি।

মাছরাঙা দেবে আমায় তোমার বর্ণিল জামা,  
হারিয়ে যাবো দূর দিগন্তে, নেইতো কোনো মানা।

প্রতিসরণ মেনে তুমি যেমন ধরো শিকার,  
আমিও তেমন করে আনবো যে আহার।

তোমায় দেখে দুচোখ ভরে নাতো তৃষ্ণায়,  
তুমি কোথায় থাকো, কোন সে দূর অজানায়?

 

ছবি কৃতজ্ঞতায়- Shameem Ali Chowdhury

রচনাকাল- ১৪ ই সেপ্টেম্বর ২০২০

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9b%e0%a6%b0%e0%a6%be%e0%a6%99%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%96%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf/#comments
