# মাগো তোমায় জন্মদিনের শুভেচ্ছা …………

Author: জিসান শা ইকরাম
Published: 2012-12-17
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad%e0%a7%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%be/

[![](http://www.jeshan4u.com/wp-content/uploads/2012/12/30_Mahmud-Kamal.webp ".")](http://www.jeshan4u.com/wp-content/uploads/2012/12/30_Mahmud-Kamal.webp)

দুঃখিত মা ,

ক্ষমা করে দাও আমাকে ।  
আমি দেখেছি তোমার ৯ মাস ব্যাপি প্রসব বেদনা। তুমি নিজকে নিজে জন্ম দিয়েছ । তারপরেও এই ৪১ বছরে একবারো তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়নি। অথচ কত অকৃতজ্ঞ মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। কত উপহার দিয়েছি জন্মদিনে তাদের। কিন্তু তোমার বেলায়ই আমার এই কৃপণতা ।

অনেক ঋণ তোমার প্রতি আমার ।  
তোমার আলো বাতাসে বড় হয়েছি আমি । দুঃখী চোখে তাকিয়ে থেকেছ আমার , আমাদের দিকে – তোমার অপমানের বিচারের দাবীতে । তোমার অপমানের বদলা বা বিচার করতে পারিনি মা । এই অক্ষমতা নিয়েই কেটেছে এতটা বছর । ফোটা ফোটা অশ্রু বিন্দু দিয়ে ভিজিয়েছি তোমার আচল , তোমার জমিন।

তারপরেও ভেবনা মা , এই অক্ষম আমি জীবনের শেষ দিনটি পর্যন্ত লড়ে যাবো , তোমার অপমানের বদলা নেয়ার জন্য। প্রতিজ্ঞা করেছিনা তোমাকে স্পর্শ করে ?

শুভ জন্মদিন আমার বাংলা মা ।  
আমার বাংলাদেশ।

[![](http://www.jeshan4u.com/wp-content/uploads/2012/12/RONGEELA_1259766167_1-amar_desh.webp ".")](http://www.jeshan4u.com/wp-content/uploads/2012/12/RONGEELA_1259766167_1-amar_desh.webp)

[লেখাটা আমার ফেইসবুকের ১৬/১২/২০১২ এর। সামান্য এডিট করে এখানে দিলাম ।](https://www.facebook.com/jeshan.shaikram/posts/309207815850970?ref=notif&notif_t=like "লেখাটা আমার ফেইসবুকের ১৬/১২/২০১২ এর। সামান্য এডিট করে এখানে দিলাম ।")
