# মহাসমর

Author: আতা স্বপন
Published: 2020-06-01
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b0/

শ্রাবনে প্লাবনে রক্তিম নভে  
হৃদয় মিনারে ধ্বনীত আজান  
মহাসমর মহাসমর|

শতাব্দীর বুভুক্ষ আদম  
ঘোষিল কোঁচকাওয়াজ  
মহাসমর মহাসমর|

মেরাথন নীদ টুটে, টর্পেডো নাচ  
কুরুক্ষেত্র লিলা, সুপ্ত রক্ত কনিকায়  
আর্তনাদে ফুসলে উঠে  
আকুলি-বিকুলি হৃদয়  
মহাসমর মহাসমর|

পুঞ্জিভুত পাপের বোটকা গন্ধ  
তনুমনে জ্বালাময় বিষমিশ্রন  
মৃত্যুর দুয়ারে বিদ্রোহ ঝংকার  
মহাসমর মহাসমর|

শয়তান ইবিলিস দুরাচারী  
রুধিতেনারে কালের কেতন  
নিষ্পেষিত অন্ধকার ভয়ংকরে  
হুংকার উঠে থেকে থেকে  
মহাসমর মহাসমর|

ধর্ষিত সভ্যতা, অপবিত্র জরায়ু  
বয়ে ফিরে আজম্ম পাপ  
জমজমের পানিতে ধুয়ে নেয় অসুচি  
কালের অগ্নিসাক্ষী, বীরদর্পে হাঁকে আওয়াজ  
মহাসমর মহাসমর|
