# মহারাণী

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-01-02T13:29:20+00:00
- Updated: 2020-01-02T13:29:20+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a7%80/

---

কি প্রেম দিলে, বাঁচার স্বপ্নে ~  
ভাঙা গড়া অবিরত ~  
কাতর হই, উর্বর রই মনে ~  
খুলি সম্ভাবনার দিগন্ত ।।  
এ প্রেম ছুঁয়ে যায়, অহর্নিশি ~  
অন্তরে, তারও গভীরে ~  
ঋতুরাজ সাজে, মরুর তপ্ত বুক ~  
সুবাসিত প্রকৃতির ভীড়ে ।।  
নিঃসঙ্গতার চার দেয়াল , অগোচরে ~  
আলপনায় আঁকি মনে ~  
বিষণ্ণ দুপুরে, প্রাণের মধুর সুরে ~  
জেগে উঠি সংগোপনে ।।  
গোধুলীর রঙ মাখি, পাখীর কলতানে ~  
হিমেল হাওয়ায়, উষ্ণ প্রেমে ~  
দিগন্তের নীল, মনের আঙিণা জুড়ে ~  
মেঘ ছুঁয়ে এসেছে নেমে ।।  
পালকের কোমলতায়, ছুঁয়ে যায় হৃদয় ~  
তোমার মিষ্টি প্রেমের বাণী ~  
রাজ্যহীন রাজা আমি, আপন ধরায় ~  
তুমি তার চির মহারাণী ।।  
~~~~~~~~~~~~~~~~~  
রচনা কাল ঃ ০২/০১/২০২০  
ঢাকা

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a7%80/#comments
