# মরু গোলাপের তৃষ্ণা

- Author: [সাদিক মোহাম্মদ](https://sonelablog.com/author/sadiquemohammad/)
- Published: 2014-06-23T17:25:07+00:00
- Updated: 2014-06-25T15:26:10+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b7/

---

শুদ্ধ অভিনয়ে  
সুখ রূপায়িত করা যায়  
সুখী হওয়া যায় না

কী করে পারলে  
করাত-কলে বিছিয়ে দিতে  
জীবনের অগণিত রাত  
আলপনা আঁকা স্বপ্নের পাটাতন

আমিতো পারিনি পাথর-চেপে  
চুপিসারে ঘুমিয়ে যেতে  
থেঁতলে দিতে অঙ্কুরিত বীজের ডগা  
সমূহ আগুন  
প্রতিশ্রুতির অচল দঙ্গল

চেরাই-মেশিনের আলোড়নে  
আজও তুমি উদ্বেলিত  
তুলে দিচ্ছো নদী-পাহাড়-আকাশ

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b7/#comments
