# মরুর সমাপ্তি-ব্যাসার্ধ মেপে নেব

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-01-22T13:01:53+00:00
- Updated: 2020-01-22T13:01:53+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%ae/

---

 

মম মর্মে তুলেছে প্রলয় তুফান  
লাল-পেড়ে-শাড়ী শুধুই প্রহেলিকা,  
সাইমুম ঝড়ে দিকহারা মুসাফির খুব-ই একা;  
রতি-হীন যামিনী টুটে-ফুটে যায়  
মুসাফির শুধুই তড়পায় সাহারা সাহারায়…………

মৃত্যু-ব্রত ছুড়ে ফেলে দিয়ে পরিণতি-বিহীন স্তাবক হবো  
মিথ্যের আড়াল-পরিচয়ে জ্বলে ওঠার আগেই,  
তোমার সমাপ্তি-ব্যাসার্ধ মেপে নেব শ্রমে-ঘামে-সিক্ত  
দারু-কারু শিল্পীর মত অনবসন্ন হতে হতে;

মরুর সূর্য-স্নান শেষে সন্ধ্যাকাশের বিলাস-বৈভবের সজীবতায়  
কাব্যের স্থিতিস্থাপকতায় সম্মোহিত হয়ে থাকব আদিম আদমের মতো;

---

Comments: 32 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%ae/#comments
