# মরুভূমি

Author: সঞ্জয় মালাকার
Published: 2020-05-03
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%81%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf/

-   ছুঁতে চায় বিভরতায়, অন্তহীন অবসর,
-   সাদা কাগজে মৃত্যুঞ্জয়ী অষুধে আবদ্ধ কেনো পৃথিবী!

-   মরুভূমি,,

-   পৃথিবী আজ নতুন এক নদী
-   রক্ত পথে লাশের লাশের ঠেলা গাড়ী,
-   সৃষ্টির অনুকূলে শকুনের উচ্চকিত ধ্বনি-?
-   ভাবছি কে মরি আর কে বাঁচি।

-   দৃষ্টি ছায়াপথ লুকোয় নীল দূষিত বায়ু
-   দূরন্ত পৃথিবী আজ মানব হীন, পথ জনশূন্য,
-   আক্রান্ত ক্রমাগত, বর্জনের জ্বলছে দাবানল
-   বন্দী ঘরে ছোট্ট শিশু, দমবন্ধ ভবিষ্যৎ।

-   আতঙ্কে আতঙ্কিত শিশুটি হাঁটছে
-   ক্ষুধার্ত শরীরে শূন্যতায় ধুঁকছে,
-   মাতৃহীন ক্ষুদ্র মানিক আহার খুঁজে দৌড়াচ্ছে।

-   শুষ্ক, রুক্ষ, পৃথিবী, ভিজবে/ভিজাবে মানুষের রক্তে
-   পৃথিবী না-কি মরুভূমি-জল সিক্ত নয়ন ভাবছে। ![](https://sonelablog.com/wp-content/uploads/2020/05/inbound8933671035436337986.jpg)
-   ছবি ফেইসবুকথেকে সংগ্রহীত //
