# মরিচীকা

- Author: [হালিমা আক্তার](https://sonelablog.com/author/halima7/)
- Published: 2022-04-15T18:51:49+00:00
- Updated: 2022-04-15T18:51:49+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%80%e0%a6%95%e0%a6%be/

---

খুঁজে ফিরি

কি খুঁজে ফিরি?

কাকে খুঁজে ফিরি ?

কোথায় খুঁজে ফিরি?

কেন খুঁজে ফিরি?

শুধালাম মনকে

জান কি তুমি?

সে বলিল হায়, কি করে বলি আমি তা।

আমি তোমার ছায়ার পিছে পিছে ঘুরে,

পথ হারিয়েছে সেই কবে।

অন্ধের মতো সাদা ছড়ি ভেবে

পথ চলেছি তোমারই সাথে।

এতদিন পরে কি কথা শুনালে!

তবে কি আমিও নিরন্তর

ভুল পথের ভুলে মরিচীকার পিছু ছুটে চলেছি।

---

Comments: 9 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%80%e0%a6%95%e0%a6%be/#comments
