# মরিচীকার বাণী!!!

- Author: [স্বাধীন নবাব](https://sonelablog.com/author/sorifulislam/)
- Published: 2015-01-04T13:57:47+00:00
- Updated: 2015-01-04T13:57:47+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%80%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a3%e0%a7%80/

---

হে মরিচীকা,তোমার কি ছোঁয়া যাবে না;  
আমি ছুঁইতে গেলে তুমি দূরে চলে যাও কেন?  
তোমার কি কোন দিন ছুঁইতে পারবো না!!  
তোমাকে পাওয়ার আশায় রাত দিন ভর,  
ছুটছি তোমার পিছে,শুধু ধরতে তোমায়;  
যাচ্ছি যখন তোমার কাছে,  
তুমি তখন কেন যাচ্ছো দূরে সরে?  
আমি কি কোনদিন তোমার ছোঁয়া পাবো না,  
হে মরিচীকা!!  
মিনতি,তুমি ধরা দাও আমাকে-  
তোমার জন্য মনটা আমার;  
সদা ব্যকুল হয়ে থাকে!  
মরিচীকা,”ও আমার আশেক দিওয়ানা!”  
আমি মায়াবী এক মরিচীকা,  
আমাকে শুধু দেখা যায়;  
আমাকে যে ছোঁয়া যায় না!!  
আমি কারোর স্পর্শ পাওয়ার জন্য সৃষ্টি হয়নি!  
আমাকে ছোঁয়ার চেষ্টা,  
এ তোমার বৃথা প্রচেষ্টা!  
সারাজীবন তপস্যা করেও,  
আমাকে ছুঁইতে পারবে না তুমি;  
ছুঁইতে আসিলে দূরে সরে যাবো যে আমি!  
তাই বলি,আমার পিছে না ঘুরে,  
যাও তুমি ঘরে ফিরে!  
যেয়ে স্রষ্টার ইবাদত করো,নিয়ত সহি করে,  
তবেই দেখো,একদিন আসবে তিনি;  
তোমার মন,অন্তর ঘরে৷৷৷

---

Comments: 1 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%80%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a3%e0%a7%80/#comments
