# মরার আগে মরে বসি

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2020-09-05T04:48:20+00:00
- Updated: 2020-09-05T06:07:22+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%bf/

---

ইদানিং কেমন আমি হইয়া গেছি  
মরার আগে মরে বসি-  
মরার বেটা আজরাইল সময়ে মতো আসে না  
অসময়ে করে শুধু তালবাহানা-  
ভয়ের কথা বললেও আজরাইল শুনে না  
কেমন করে খাঁচা ছিড়ে মন পাখিটারে  
নিয়ে যাবে কোন সে দেশে-  
কোন সে দূরে- কেউ ত জানে না।

কেমন করে মরার বেটা আজরাইল  
আসবে বল- ভয়ে ভয়ে ভয়ে কাঁপে দেহ বুক-  
অসুখে বুঝা যায় কতখানি সুখ  
ও দরদিয়ার ঝর ঝর অথৈ নদীতের জল-  
দেখিতে পাই না তার মুখ টলমল!  
ও মরার বেটা আজরাইল কয়া যাও  
কেমন করে দেখবো তার মুখ-  
নয়ন আয়নায় আমার ছবি কথা কয় না!  
আমি মরার আগে- মরে বসি।

২১ ভাদ্র ১৪২৬, ০৫ সেপ্টেম্বর ২০  
————————————

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%bf/#comments
