# মরাপ্রেম @ এজহারুল এইচ শেখ

Author: এজহারুল এইচ শেখ
Published: 2012-10-22
Category: কবিতা, বিবিধ, সাহিত্য
URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae-%e0%a6%8f%e0%a6%9c%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96/

নিশিতে আমি শশ্মানে  
কান পেতে শুনি,  
গলিত শবের বুকে,  
আমার জন্য তোমার,  
প্রেমের কত বেগ !  
মাঝে মাঝে আবার  
কুকুর দিয়ে নাক শুকি,  
আমার জন্য তোমার,  
অবিশ্বাসের কত টান!

সূত্র দিন-রাত খুজি,  
আইনেস্টাইন থেকে মার্কস!  
মরাপ্রেম কিভাবে বাঁচবে!  
শতাব্দীর পর শতাব্দী  
রাত কাটে আর কাল কাটে!  
পতিতা শুধুই রাত-দুপুরে,  
হাতুড়ি তোলে আর হাঁপর টানে!

পতিতালয়ে সারাক্ষন,  
জ্যান্ত প্রেম কুকুর শুধু,  
শশ্মানঘাটেই টানে!  
মরা হাতির পচা দাঁত,  
রক্ষী জানে মরাপ্রেমের,  
অন্ধকার রাতের গভীর টান!  
আর পতিতায়ই শুধুই জানে ,  
মরাপ্রেমের কত দাম!  
বীর্যের বিষবাস্পের সাদাআলোয়  
শহরের কি শান্তরূপটাই দেখি!  
মহাশূন্যে কাদার পিঠে ,  
চেতন্যপ্রেম ঝুলে আছে,  
সবাই জানে শুধু লীলাবতীর  
মোহর ফাঁকি!  
আমি শুধু রাস্তাঘাটে প্রেমের,  
দিন-দুপুরে ছবি আঁকি!

@ বাড়ি  
তারিখ-২২/১০/১২  
সময়-৫ঃ০০ বিকেল
